Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

তুরস্কে ফের ভূমিকম্প!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
তুরস্কে ফের ভূমিকম্প!

তুরস্কের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুুপুরের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

 

ইএমএসসি জানিয়েছে, রিকটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি। এমনকি হতাহতের বিষয় নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

   

এদিকে, তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডির বরাতে আল-জাজিরা বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোরের আনাতোলিয়ান উপদ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। তবে, এতে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

 

নতুন ভূমিকম্পের পর এক টুইট বার্তায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতা লেখেন, ‘এই মুহূর্তে কোনো নেতিবাচক পরিস্থিতি নেই। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশ ও জাতিকে সব বিপর্যয় থেকে রক্ষা করুন।’

 

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়া সীমান্তে এর আগে ৬ ও ২১ ফেব্রুয়ারি দুই দফায় কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই দেশ মিলে প্রথম দফায় ৫০ হাজারের বেশি এবং দ্বিতীয় দফায় ৬ জন প্রাণ হারান।

সুত্র: রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।