Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তুরস্কে পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, পুলিশ সদরদপ্তরে হামলা চেষ্টা

admin • 01 Oct 2023, 02:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তুরস্কে পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, পুলিশ সদরদপ্তরে হামলা চেষ্টা

তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী আঙ্কারায় অবস্থিত পুলিশ সদর দপ্তরেও বোমা হামলার চেষ্টা হয়েছে। এসব হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

তুর্কি কর্তৃপক্ষ এসব ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। রোববার (১ অক্টোবর) এই দুটি হামলার ঘটনা ঘটে বলে পৃথক দুই প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আঙ্কারায় অবস্থিত তুরস্কের পার্লামেন্টের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে এবং এই ‘সন্ত্রাসী হামলায়’ দুই পুলিশ কর্মকর্তাকে আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন।

আলি ইয়ারলিকায়া বলেছেন, দুজন হামলাকারী একটি সামরিক গাড়িতে করে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নয়টার দিকে এসে এই হামলা চালায়।

ইয়ারলিকায়া আরও বলেছেন, পৃথক ঘটনায় অন্য একজন হামলাকারী মন্ত্রণালয় ভবনের সামনে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে এবং অন্য একজনকে ‘নিরপেক্ষ’ করা হয়েছে।এছাড়া মিডিয়া এর আগে পার্লামেন্টের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছিল।

পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, পার্লামেন্ট ও মন্ত্রণালয় পরিচালনা সংক্রান্ত ভবনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তুর্কি গণমাধ্যম জানিয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, রাজধানী আঙ্কারায় তুরস্কের জাতীয় পুলিশের সদর দপ্তরকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সময় একজন সন্ত্রাসী নিজেকে উড়িয়ে দিয়েছে এবং অন্য একজনকে ‘নিরপেক্ষ’ করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া রোববার জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইয়ারলিকায়া বলেছেন, দুজন সন্ত্রাসী একটি গাড়ি নিয়ে পুলিশ সদর দপ্তরের ভবনের প্রবেশদ্বারের কাছে আসে এবং তাদের একজন বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। তিনি আরও বলেন, পরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অন্য সন্ত্রাসীকে ‘নিরপেক্ষ’ করা হয়। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাও সামান্য আহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।