Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

তীব্র দাবদাহে থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
তীব্র দাবদাহে থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু

চলতি বছরে থাইল্যান্ডে হিটস্ট্রোকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সরকার। এছাড়া দেশজুড়ে জারি করা হয়েছে নতুন হিট অ্যালার্ট।

থাই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই বছর পহেলা জানুয়ারি থেকে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত তীব্র দাবদাহে ৩০ জনের মৃত্যু হয়েছে। যেখানে গত বছরে মোট মৃত্যু হয়েছিল ৩৭ জনের।

রাজধানী ব্যাংককে এ বছর তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠার সম্ভাবনা থাকায়, তীব্র হিট অ্যালার্ট জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। গতকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

চলতি সপ্তাহে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। ফলে বন্ধ ঘোষোণা করা হয়েছে সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে চলছে বৃষ্টির জন্য প্রার্থনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।