Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

তাসখন্দে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদর্শনীতে বাংলাদেশের চারটি ঔষধ কোম্পানির অংশগ্রহণ

admin • 14 Apr 2023, 09:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তাসখন্দে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদর্শনীতে বাংলাদেশের চারটি ঔষধ কোম্পানির অংশগ্রহণ

 উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে তিন দিনব্যাপী আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদর্শনী ২০২৩-এ বাংলাদেশের ৪টি ঔষধ কোম্পানি অংশগ্রহণ করেছে।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্বাস্থ্যসেবা প্রদর্শনী উদ্ধোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

 

তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের রাষ্ট্রদূতসহ অংশগ্রহণকারী দেশসমূহের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তারা প্যাভিলিয়নের স্টল ঘুরে দেখেন।

১৩-১৫ এপ্রিল পর্যন্ত এ স্বাস্থ্যসেবা প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৩টি দেশের মোট ২৫০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলাদেশ থেকে প্রদর্শনীতে অংশ নেয় জেনারেল ফার্মাসিউটিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, অপসোনিন ফার্মাসিউটিক্যাল ও এভারেস্ট ফার্মাসিউটিক্যাল।

 

বাংলাদেশের ৪টি ঔষধ কোম্পানির স্টল পরিদর্শনকালে রাষ্ট্রদূত কোম্পানির সিনিয়র কর্মকর্তাদের উজবেকিস্তান তথা এ অঞ্চলের দেশসমূহে ঔষধ শিল্পের অফুরন্ত সম্ভাবনার কথা জানান। একইসঙ্গে সম্ভাবনাময় এ সেক্টরে বাংলাদেশের স্বার্থ রক্ষায় বিনিয়োগ করে মধ্য এশিয়া ও সিআইএস দেশসমূহে বাংলাদেশের ঔষধের বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।