Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

তামিমকে নিয়ে বিসিবির জরুরি বৈঠক, নতুন সিদ্ধান্ত আসছে?

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
তামিমকে নিয়ে বিসিবির জরুরি বৈঠক, নতুন সিদ্ধান্ত আসছে?

তামিম ইকবালকে নিয়ে আবারও বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে আজ বুধবার (৮ জানুয়ারি) তামিমের সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকারসহ ঊর্ধ্বতনরা। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমকে নিয়ে জরুরি এই সভার আয়োজন।

দেশসেরা ওপেনার তামিম সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম, এই আশায় ভক্তরা। যদিও তামিম জানালেন ভিন্ন কিছু। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে, সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।

 

শুধু তা-ই নয়, চলমান বিপিএল শুরুর আগে তামিম বলেছিলেন, ‘এই মুহূর্তে বিপিএলের জন্য তৈরি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে কোনো আলোচনা হয়েছে, না আমি কারও সঙ্গে আলোচনা করেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তাভাবনা নেই।’

 

বিসিবির আজকের বৈঠকের পর জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম থাকছেন কি না। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

 

এর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। তামিমকে দলে চান নির্বাচকরা, কিন্তু তামিম নিজে কি চান দলে থাকতে?

এএইচ/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।