Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি প্রস্তাব কংগ্রেসের অনুমোদনের জন্য পেশ করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।   প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে সরবরাহের জন্য সম্ভাব্য সামরিক সরঞ্জামের তালিকায় ৬০টি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও রয়েছে।     এ সংক্রান্ত প্যাকেজটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য তালিকায় ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি এজিএম-৮৪এল হারপুন ব্লক ২ ক্ষেপণাস্ত্র, আট কোটি ৫৬ লাখ ডলারের ১০০টি এআইএম-৯এক্স ব্লক ২ সাইডউইন্ডার ট্যাকটিক্যাল এয়ার টু এয়ার মিসাইল এবং ৬৫ কোটি ৫৪ লাখ ডলারের একটি নজরদারি রাডার অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।   এর মাত্র দুই দিন আগে তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা নজরদারির ঘোষণা দিয়েছে চীন। চীনের সামরিক বাহিনী বলছে, তারা তাইওয়ান প্রণালিতে উচ্চ সতর্কতা বজায় রেখেছে।     আর চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই গত রোববার তাইওয়ান প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করে দুটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবারের মতো অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।