Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ

ঢাকা মেডিকেলের নতুন ভবনে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ঢাকা মেডিকেলের নতুন ভবনে আগুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালে নতুন ভবনে ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভেতরে রোগীদের ডায়ালাইসিসও চলছিল।

জানা যায়, হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চার তলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনে আগুন নির্বাপন করা হয়।

তিনি জানান, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসি মেশিনে ছড়িয়ে পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।