Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার সোয়া তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

 

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ।

 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনা‌ ঘ‌টে। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখনও উদ্ধারকাজ চলমান আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।