Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
এক্সক্লসিভ শোক দিবস

ঢাকা কলেজের বাইরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঢাকা কলেজের বাইরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

ঢাকা কলেজের বাইরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টা ৫৬ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা যায়, মূল ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় মাঠের প্রবেশ মুখে ঝরাপাতা ও ডালপালায় আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হল থেকে দেখি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পাশে আগুন জ্বলছে। এরপর সবাই হল থেকে বালতি-মগ নিয়ে আগুন নেভাতে যাওয়ার আগেই নিভে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ঢাকা কলেজে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে।কীভাবে আগুনের সূত্রপাত ঘটে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।