Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
এক্সক্লসিভ জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

 

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। সেই দাবির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছে পাশ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

   

রোববার (৪ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হয়। পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও উপস্থিত হয়েছেন।

   

জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গণভবন জনগনের ভবন, সেখানে স্বৈরাচারির অবস্থান সেখানে হবে না। আমরা জনগনকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগনকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।