Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

admin • 22 Apr 2026, 05:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর ফরিদা খানম হবেন ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক। তার এ নিয়োগ প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে তিনি চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর পরে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

 
অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।