Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকার দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

admin • 27 Nov 2023, 03:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকার দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

রাজধানী ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ত্যাগ করেছেন দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ।

   

এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কো‌রিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করবে। রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

   

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। তবে দেশটি দ্রুত বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

   

পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে থাকে।

 

উত্তর কো‌রিয়ার বাংলাদেশে দূতাবাস বন্ধ করার কারণ জানতে চাইলে ঢাকার এক কূটনীতিক বলেন, দ‌ক্ষিণ এ‌শিয়ায় বাংলাদেশ ছাড়াও নেপালে দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। এর বাইরে বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে বেইজিং ও ঢাকার দুটি কূটনৈতিক সূত্র জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।