Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ঢাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল দোহারে

admin • 05 May 2023, 06:48 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল দোহারে

ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

 

শুক্রবার (৫ মে) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

 

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।