Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

ড. ইউনূস ও নাহিদ ইসলামকে কটূক্তির অভিযোগে মামলা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ড. ইউনূস ও নাহিদ ইসলামকে কটূক্তির অভিযোগে মামলা

চট্টগ্রামে ধর্ম অবমাননা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে এই মামলা করেন ফটিকছড়ি উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুদ্দিন। 

মামলায় আসামি করা হয়েছে মোকতার হোসেন নামের একজনকে। তিনি ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুর জিএম চৌধুরী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

 

বাদীর আইনজীবী নাসির উদ্দিন আহামদ খান জানান, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

 

তিনি আরও বলেন, গত ১৫ আগস্ট মো. হাসান নামে একটি ফেইসবুক আইডি থেকে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি বক্তব্য দেওয়া হয়। যাতে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে বলে মনে করেন মামলার বাদী। এ ছাড়া এই বক্তব্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি দেয় বলেও মনে করেন তিনি। 

 

আইনজীবী আহামদ খান জানান, এ ছাড়া ভিডিওতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করেও অশালীন ও বেফাঁস কথা বলা হয়েছে। 

 

এ ছাড়া ভিডিওটিতে সেনাপ্রধানকে নিয়েও আপত্তিকর আলোচনা কর হয়েছে বলে উল্লেখ করা হয় এজাহারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।