Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ

admin • 15 Feb 2024, 10:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ

বিআরটিএর সব সার্কেলে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন অনলাইনে দাখিল করতে পারবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকারীরা। এরফলে শুধুমাত্র একদিন আবেদনকারীকে বিআরটিএর পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। নবায়নের আবেদনসমূহ অনলাইনে দাখিলের ব্যবস্থা এরই মধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

 

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), ঢাকা মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), ঢাকা মেট্রো সার্কেল-৩ (দিয়াবাড়ি, উত্তরা), ঢাকা মেট্রো সার্কেল-৪ (পূর্বাচল) ও ঢাকা জেলা সার্কেলের অন্তর্ভুক্ত আবেদনসমূহ bsp.brta.gov.bd এই ওয়েসাইটের মাধ্যমে গ্রহণ কার্যক্রম (পাইলটিং) শুরু করা হয়েছে।  এর পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি থেকে এ প্রক্রিয়ায় বিআরটিএর অন্যান্য সকল সার্কেলের অন্তর্ভুক্ত পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যক্রম চালু করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া চালুর ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীকে শুধুমাত্র একবার বিআরটিএর প্রশিক্ষণ কেন্দ্র বা পরীক্ষাকেন্দ্রে গিয়ে বায়োএনরোলমেন্ট প্রদান ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

আবেদন করবেন যেভাবে: প্রথমে এই bsp.brta.gov.bd গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি খুলতে হবে। আবেদনকারী কর্তৃক তার bsp একাউন্টের মাধ্যমে প্রথমে অনলাইন ভেরিফিকেশন বেজড কিউআর কোড সংবলিত প্রবেশপত্র গ্রহণ করতে হবে। পরবর্তীতে রিফ্রেশার ট্রেনিং ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনেই ফি প্রদান ও ডোপ টেস্ট রিপোর্ট স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন সাবমিট করতে হবে।

এ ছাড়া আবেদনকারীর পরীক্ষার ফলাফল এবং আবেদন প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ের স্ট্যাটাস অনলাইনে তার bsp একাউন্টে জানতে পারবেন এবং কিউআর কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার ই-ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। প্রিন্টিং কার্যক্রম শেষে আবেদনকারীর চাহিত ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে।

এ বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে এই ইমেইলে info@brta.gov.bd পাঠানো যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।