Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

ড্যানিয়েল ভেট্টরিকেও ছাড়িয়ে গেলেন সাকিব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ড্যানিয়েল ভেট্টরিকেও ছাড়িয়ে গেলেন সাকিব

আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করেছে বাংলাদেশ। ক্রিকেট ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ খেলছেন সাকিব আল হাসান।

শনিবার আফগানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন তিনি আফগান তারকা ওপেনার ইবরাহিম জাদরান, রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানকে ফেরান সাকিব।

এদিন আফগান তিন উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচে ৩৭ উইকেট শিকার করলেন সাকিব। বিশ্বকাপে স্পিনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৩৭ উইকেট শিকার করলেন সাকিব।

শনিবার তিন উইকেট শিকারের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে যান সাকিব।

স্পিনার হিসেবে ৪০ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা ইমারন তাহিম। সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করে সবার ওপরে আছেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালি ধরান।

তবে ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৭১ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ উইকেট শিকার করেন শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরান। আর ৫৬ রান করে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকান সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।