Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ডেন্টাল ভর্তি পরীক্ষা আজ

admin • 05 May 2023, 05:55 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ডেন্টাল ভর্তি পরীক্ষা আজ

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৫ মে)। রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এ বছর ডেন্টালে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৮ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি।

 

সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

 

এদিকে ডেন্টাল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

হিমেল/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।