ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯০ জন আক্রান্ত হয়েছেন।শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৭১ জনই ঢাকার বাসিন্দা। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।চলতি বছর এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৪৯ জন। মারা গেছেন ২২ জন।উল্লেখ্য, ২০২১ সালে দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।