Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডিসেম্বরে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

admin • 19 Oct 2023, 05:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ডিসেম্বরে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

আগামী ডিসেম্বরে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয়টি অনুমোদন পাবে। ওই সময় সংস্থাটির পর্ষদ সভায় এই অনুমোদন হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ঋণ ছাড়ের বিষয়ে আইএমএফের সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছে।

সংবাদ সম্মেলনের আগে আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সভা করেছেন। আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ দলটির নেতৃত্বে আছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আইএমএফ যেসব শর্ত দিয়েছিল, তার মধ্যে কয়েকটি পূরণ হয়েছে। রিজার্ভ ও রাজস্ব প্রাপ্তির শর্ত পূরণ হয়নি। এর পেছনের কারণ আইএমএফের কাছে তুলে ধরা হয়েছে। এরপরই ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ডলার পাবে বাংলাদেশ।

চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। অনুমোদনের পর ঋণের প্রথম কিস্তি হিসেবে বাংলাদেশ ৪৭ কোটি ৬০ লাখ ডলার পেয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।