Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল-আয়নাঘর থাকবে না:স্বরাষ্ট্র উপদেষ্টা

admin • 06 Jan 2025, 04:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল-আয়নাঘর থাকবে না:স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিবি কার্যালয়ে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার (৬ জানুয়ারি) ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিভিল ড্রেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি। ডিবি পরিচয়ে আর কাউকে তুলেও নেওয়া যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে।

 

আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার সীমান্তে সজাগ দৃষ্টি আছে। বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।