Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

ডিবির ডিসি মশিউর সাময়িক বরখাস্ত

admin • 24 Nov 2024, 06:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ডিবির ডিসি মশিউর সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

 

প্রজ্ঞাপনো বলা হয়, যেহেতু মশিউর রহমান ডিএমপির লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বর্তমানে পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্তকে নিউমার্কেট থানার বিস্ফোরক মামলায় গত ২০ সেপ্টেম্বর গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে; সেহেতু মশিউর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০-৯-২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

 

উল্লেখ্য, সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।