Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের আহ্বান বিআইজেএফ’র

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের আহ্বান বিআইজেএফ’র

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

 

অন্যদিকে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনাও উদ্বেগজনক।

 

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করে বিআইজেএফ। প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদক এবং যুগান্তরের প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে সংগঠনের নেতারা।

 

আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের বিষয় কেউ সংক্ষুব্ধ হলে মামলা করার আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়া জরুরি বলে মনে করে বিআইজেএফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।