Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লাইফস্টাইল

ডায়াবেটিস রোগীরা কি কমলা খেতে পারবেন?

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডায়াবেটিস রোগীরা কি কমলা খেতে পারবেন?

প্রকৃতিতে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। ঋতু বদলের এই সময় শাকসবজি ছাড়াও বাজারে মেলে নানান মৌসুমি ফলমূল।

 

শীতকালের ফলের মধ্যে অন্যতম হলো কমলা। স্বাদের পাশাপাশি ভিটামিন ‘সি’ সমৃদ্ধ কমলা শরীরের জন্যও উপকারী। এই ফল প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অনেক রোগের সঙ্গে লড়াই করতেও ভূমিকা রাখে।

 

তবে কমলার স্বাদ মিষ্টি। সেই কারণে ডায়াবেটিস রোগীদের এই ফল খাওয়া ঠিক কি না, তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা বলছেন, কমলা সাইট্রাস জাতীয় ফল। স্বাদে মিষ্টি হলেও চিনির পরিমাণ এতে বেশি থাকে না। মোসাম্বি বা কমলার মতো ফল ডায়াবেটিক রোগীর জন্য অত্যন্ত উপকারী।

 

কমলায় রয়েছে ফাইবার, ভিটামিন ‘সি’ এবং পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর উপাদান। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কমলার জুড়ি নেই। তা ছাড়া কমলার গ্লাইসেমিক সূচক ৪০-এর একটু বেশি।

চিকিৎসকদের মতে, গ্লাইসেমিক সূচক ৫৫’র কম হলে সব খাবারই মোটামুটি খেতে পারেন ডায়াবেটিস রোগীরা। কমলা খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হলো, কোনো রকম বাড়তি চিনি যোগ না করে খাওয়া। কমলা এমনিতে ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর নয়। তবে সকলের শারীরিক পরিস্থিতি এক রকম হয় না। রক্তে শর্করারা মাত্রাও সবার এক থাকে না। তাই যেকোনো সমস্যা মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।