Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ডায়াপারকে বোমা ভেবে উড়োজাহাজের জরুরি অবতরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ডায়াপারকে বোমা ভেবে উড়োজাহাজের জরুরি অবতরণ

বোমা আতঙ্কে উড়োজাহাজের জরুরি অবতরণ নতুন নয়। তবে এবার একটু ভিন্ন ঘটনা ঘটেছে কোপা এয়ারলাইন্সের ফ্লাইটে। উড়োজাহাজটি পানামা সিটি থেকে টাম্পার উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের প্রায় এক ঘন্টা পর সন্দেহভাজন বোমা আতঙ্কে জরুরি অবতরণ করতে হয়।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার পানামা সিটির টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডার টাম্পা যাওয়ার পথে কোপা এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। উড়োজাহাজের ওয়াশরুমে একটি সন্দেহজনক বস্তু থাকার খবরে এই অবতরণ।

টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজে থাকা ১৪৪ যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরের নিরাপত্তা দল ও বিস্ফোরক নিস্ক্রিয় দল উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। এরপর দেখা যায়, সন্দেহভাজন বোমাটি আসলে একটি ডায়াপার ছিল।

পানামার ন্যাশনাল পুলিশ অফিশিয়াল এক্সে লিখেছে, এয়ারলাইন্সে একটি সন্দেহজনক বস্তু আছে এমন সতর্কতার পর বিশেষ বাহিনীর ইউনিটগুলো জরুরি প্রোটোকল চালু করে। এর পর যাচাই করে দেখা যায়, এটি একটি অ্যডাল্ট ডায়াপার ছিল।

বিমানবন্দরের নিরাপত্তা দলের প্রধান হোসে কাস্ত্রো বলেন, ‘আমাদের রানওয়ে সুরক্ষিত ছিল। পুলিশের বিশেষ বিস্ফোরক নিস্ক্রিয় ইউনিট এবং বিশেষ বাহিনী বস্তুটি পরীক্ষা করে দেখে এটি একটি ডায়াপার, কোনোরকম ঝুঁকি নেই।’

এদিকে টাম্পাগামী ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ছেড়েছিল, নিরাপত্তাজনিত কারণে পানামা সিটিতে ফিরে আসার পর এটি দুপুর ২টার কিছু পরে আবার উড্ডয়ন করে। সন্ধ্যা ৭টা নাগাদ উড়োজাহাজটি নিরাপদে টাম্পায় পৌঁছায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।