Tuesday, 22 September 2026
শিরোনাম
সারা দেশ খুলনা

ডাক্তারের চেম্বারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

• 22 Sep 2026, 06:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডাক্তারের চেম্বারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

স্বামীর সঙ্গে ডাক্তার দেখাতে যাওয়া হলো না চায়না রানী বিশ্বাসের। ডাক্তারের চেম্বারে পৌঁছানোর আগেই ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় বিআরবি কেবলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত চায়না রানী বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়ার বাসিন্দা। তিনি বিদ্যুৎ কুমার বিশ্বাসের স্ত্রী। বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, তার স্ত্রী চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন তারা।

 

 

শহরের প্রবেশমুখে বিআরবি কেবলসের সামনে মহাসড়কের ফোর লেনের এক পাশের কাজ শেষ না হওয়ায় অন্য যানবাহনের মতো তাদেরও বাধ্য হয়ে বিপরীত পাশের সড়ক দিয়ে যেতে হচ্ছিল। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই আহত হন।

 

 

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চায়না রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

 

 

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।