Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

admin • 22 Nov 2023, 02:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোরের লালপুর উপজেলায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আব্দুলপুর রেলস্টেশনের সহকারী মাস্টার জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়।

এরপরই বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তবে ঈশ্বরদীতে থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই সহকারী স্টেশন মাস্টার।

নাটোর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কামরুন্নাহার জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।