Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ জাতীয়

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরেী কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছলে ইঞ্জিন বিকল হয়। এতে বিকেল ৫টা থেকে রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ইঞ্জিন বিকল হওয়ায় জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে কয়েকটি ট্রেন থেমে রয়েছে। এতে বিপাকে পড়েছে যাত্রীরা।

স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, রিলিফ ট্রেনে নতুন ইঞ্জিন গেলে ট্রেন চলাচল শুরু হবে। কয়েকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।