Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
ক্রিকেট খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো প্রকাশ করলো আইসিসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো প্রকাশ করলো আইসিসি

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে বসবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ছেলেদের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তারপর বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

   

আজ দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে একযোগে এ দুই টুর্নামেন্টের লোগো প্রকাশ করেছে আইসিসি।

 

আগামী জুন-জুলাইয়ে হবে ছেলেদের বিশ্বকাপের নবম আসর। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে প্রথমবার কোনো আইসিসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলায় নিশ্চিতভাবেই ক্রিকেটের বাজার আরো ছড়িয়ে পড়বে।

 

টুর্নামেন্টও হবে বেশ বড় পরিসরে। অংশ নেবে ২০টি দল। যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে।

২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ১০ দলের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। যেখানে মোট ম্যাচ হবে ২৩টি।

 

লোগো উন্মোচনে আইসিসি দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে―ব্যাট, বল ও শক্তি!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।