Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

টিনের চালে পড়ল এক পাথর, বিক্রি করে কোটিপতি!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
টিনের চালে পড়ল এক পাথর, বিক্রি করে কোটিপতি!

বাড়ির উঠানে কাজ করছিলেন তিন সন্তানের জনক জশুয়া হুতাগালাং। ওই সময় বিকট আওয়াজ শুনতে পান জশুয়া। আওয়াজটা এসেছে তাঁর ঘরের টিনের চাল থেকে। দৌঁড়ে ঘরের দিকে যান। এবার চালটা বুঝি আর টিকল না–এমনই হয়তো ভাবছিলেন জশুয়া। কিন্তু তিনি ভাবতেই পারেননি, এই এক ঘটনায় কোটিপটি বনে যাবেন।

ইন্দোনেশিয়ার কোলাং এলাকার একটি গ্রামে সম্প্রতি মহাকাশ থেকে আসা একটি উল্কার অংশ পড়েছে। সেটিই পড়ে জশুয়ার ঘরে। তিনি তখন ভাবছিলেন, নতুন চাল কেনার টাকা কোথায় পাবেন। কিন্তু যা পেলেন, তা দিয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যান জশুয়া।

 

সংবাদমাধ্যম লেডবাইবেল ডটকম বলছে, ঘটনাস্থলে গিয়ে মাটির ১৫ সেন্টিমিটার গভীর থেকে একটি পাথর খুঁজে পান জশুয়া। এই পাথরই পরে ১৭ লাখ ডলার বিক্রি করেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা।

বিজ্ঞানীরা বলছেন, পাথরটির ওজন ২.১ কেজি। মহাকাশের কোনো এক জায়গায় ৪৫০ কোটি বছর আগে এই পাথরের জন্ম হয়। এ ধরনের উল্কাকে বলা হয় সিএম ১/২ কার্বোনেশিয়াস কনড্রাইট, যা বিরল। এ কারণে নিজের ৩০ বছরের বেতন দিয়ে এই উল্কাপিণ্ড কিনে নেন এক বিশেষ সংগ্রাহক।

 

দেখতে ফুটবলের মতো এই উল্কার ব্যাপারে সেই বাড়িওয়ালা জশুয়া বলেন, সেদিন বিকট আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠেছিল। প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। গিয়ে দেখি পুরো টিনটাই গেছে। পাথর দেখে এই পৃথিবীর বলে মনে হয়নি।

এটি বিক্রি করে পাওয়া টাকার একটি অংশ দিয়ে গ্রামে একটি নতুন গির্জা বানাতে চান জশুয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।