Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

টিএসসিতে গণত্রাণে মোট সংগ্রহ ১১ কোটি, ব্যয় ১ কোটি ৭৫ লাখ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
টিএসসিতে গণত্রাণে মোট সংগ্রহ ১১ কোটি, ব্যয় ১ কোটি ৭৫ লাখ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণে মোট ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ হয়েছে। নগদ অর্থ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়।

 

সংগৃহীত অর্থ থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা ব্যয় হয়েছে।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় আজ থেকে ত্রাণ গ্রহণের সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন তারা।

 

সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা জমা আছে। অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। এক্ষেত্রে সরকারের দুর্যোগে মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সঙ্গে সমম্বয়ক করা হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আব্দুল কাদের, সানজানা আফিফা অদিতিসহ আরো কয়েকজন।

 

সম্প্রতি আকস্মিক ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যাকবলিত মানুষের জন্য টিএসসিতে গণ ত্রাণ সংগ্রহ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রতিদিনই একাধিকবার সংগৃহীত অর্থের আপডেট ঘোষণা করা হতো মাইকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।