Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
এক্সক্লসিভ শোক দিবস

টানা দুই দফায় স্বর্ণের দাম কমলো

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
টানা দুই দফায় স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে টানা ২ দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে চার হাজার ৭০২ টাকা। সবশেষ আজ (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে টানা দ্বিতীয় দফা স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৮২২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা।

 

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

এর আগে এর আগে, সোমবার (২৫ নভেম্বর) ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।