Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

টাকা নেই,উকিলকে মুরগি দিল শিশু

admin • 18 Aug 2023, 04:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টাকা নেই,উকিলকে মুরগি দিল শিশু

চাচাকে জেল থেকে ছাড়াতে উকিলকে পোষা মুরগি দিয়েছে ছোট্ট ভাতিজা। নগদ অর্থ না থাকায় উকিলের ফি দিতে ওই মুরগিটি দেয় সে। ঘটনাটি পাকিস্তানের লাহোরের। আয়ান নামের ওই শিশু উকিলের হাতে মুরগি তুলে দেওয়ার সময় কাঁদছিল। পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাবন্দি আছেন লাহোরের বাসিন্দা মহসিন আব্বাস। কিন্তু আইনি লড়াই চালাতে তাঁর পরিবারের সামর্থ্য নেই। নগদ অর্থ না থাকায় এ জন্য এক আইনজীবীর দারস্থ হয়ে ফি হিসেবে বাড়িতে পোষা মুরগি দিয়েছেন তাঁরা।

লাহোরের এন্টি-টেররিজম আদালতে এমন দৃশ্য দেখা গেছে। শুক্রবার লাহোরেরও ওই আদালতে মহসিন আব্বাসের শুনানি ছিল। এতে একজন উকিল তার পক্ষে লড়েন। আব্বাসের পরিবারের কাছে নগদ অর্থ না থাকায় তাঁরা ফি হিসেবে ওই উকিলকে মুরগি দেন। মুরগিটি আব্বাসের ভাতিজা আয়ানের।

এদিকে ওই আইনজীবী জানিয়েছেন, আব্বাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাত্তোকি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ছেড়ে দিতে পুলিশ ২৫ হাজার রুপি ঘুষ দাবি করেছিল। ২৫ হাজার রুপি ঘুষ দেয়ও আব্বাসের পরিবার। কিন্তু ছেড়ে দেওয়ার বদলে পাত্তোকি পুলিশ তাঁকে লাহোর পুলিশের হাতে তুলে দেয়। আব্বাস কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি এই আইনজীবীর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।