Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
খেলাধুলা

‘টাইমস’ ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ লিওনেল মেসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
‘টাইমস’ ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ লিওনেল মেসি

গত অক্টোবরেই রেকর্ড সর্বোচ্চ অষ্টম ব্যালন ডি’অর পুরষ্কার জিতেছেন লিওনেল মেসি। এক মাস পেরোতেই মেসির অর্জনের তালিকাইয় যুক্ত হলো আরেকটি নাম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ‘টাইমস’ এর ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ ঘোষিত হয়েছেন ফুটবলের এই মহাতারকা।

 

অনেক আগেই ফুটবলের প্রায় সবকিছুই অর্জন করেছিলেন লিওনেল মেসি। শুধু আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতাটাই বাকি ছিল তার। আর সেটাও পূর্ণ করেছেন ২০২২ কাতার বিশ্বকাপে। তবুও দিন দিন অর্জনের তালিকাটা দীর্ঘই হচ্ছে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘টাইমস’ এক বিবৃতিতে লিওনেল মেসিকে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করে। বিখ্যাত এই ম্যাগাজিনটি মেসির ফুটবল কীর্তি নিয়ে অনেক প্রশংসা করে।

 

‘টাইমস’ ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার বড় দাবিদার ছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচও। তিনি ২০২৩ সালে অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন ও ফ্রেঞ্চওপেনের শিরোপা জিতেছেন। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসিকেই বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করেছে ‘টাইমস’ ম্যাগাজিন।

 

গত জুনে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপর তার হাত ধরেই ক্লাব ইতিহাসের প্রথম ট্রফি জিতে নেয় মায়ামি। মায়ামির হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৩ টি গোল করেছেন মেসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।