Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

টাইগারদের সাথে সিলেটে পা রেখেছেন আফগানরাও

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
টাইগারদের সাথে সিলেটে পা রেখেছেন আফগানরাও

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। সকালে চায়ের দেশ ও পূণ্যভূমি সিলেটে পৌঁছায় স্বাগতিক ও সফরকারী দল। আগামী ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

বন্দরনগরী চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডেতে আফগানদের কাছে ২-১ এ সিরিজ হারে লিটন দাসের দল। প্রথম দুই ম্যাচে ব্যাটিং দৈন্যতায় ব্যর্থ হয় স্বাগতিকরা। শেষ ম্যাচ উজ্জল নৈপূণ্যে জ্বলে ওঠে টাইগাররা। ওয়ানডেতে আসল শক্তির বাংলাদেশকে দেখা যায় এ ম্যাচে। এরআগে একমাত্র টেস্টে আফগানদের বিধ্বোস্থ করেছিলো বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের মাঝপথে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎই অবসরে যাওয়া আবার প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙ্গে ফিরে আসার ঘটনার নেতিবাচক প্রভাব পড়ে দলে। প্রথম ওয়ানডে খেললেও পরের দুই ম্যাচ খেলেননি তামিম।

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম শক্তিশালি দল আফগানিস্তান। সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে লড়াকু ক্রিকেট খেলার আশা স্বাগতিকদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।