Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

টাইগারদের বিপক্ষে নেমেই ‘দ্রুততম ফিফটি’ রউফের

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টাইগারদের বিপক্ষে নেমেই ‘দ্রুততম ফিফটি’ রউফের

হারিস রউফের ছোড়া একেকটা গোলাবারুদের যেন কোনো জবাব নেই বাংলাদেশি ব্যাটারদের কাছে! নিজের কোটার প্রথম দুই ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন পাক এই পেসার। সেই সঙ্গে একটি মাইলফলকও স্পর্শ করলেন রউফ।

পাকিস্তানি পেসার হিসেবে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম পঞ্চাশ উইকেট পূর্ণ করেছেন তিনি। ৫০ উইকেট শিকার করতে ২৭ ইনিংস লেগেছে রউফের। একই সমান ইনিংসে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

এছাড়া পাকিস্তানের পেসারদের মধ্যে দ্রুততম পঞ্চাশ উইকেটের রেকর্ডটি হাসান আলির দখলে রয়েছে। মোটে ২৪ ম্যাচে এমন নজির গড়েছিলেন তিনি। এছাড়া ২৫ ম্যাচে ৫০ উইকেট দখলে নিয়েছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

সুপার ফোরের প্রথম স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ধুঁকছে বাংলাদেশ। এখন পর্যন্ত পতন হওয়া চার উইকেটের সবকটি দখলে নিয়েছেন পাক পেসারত্রয়ী শাহিন (১), নাসিম (১) ও রউফ (২)।

আজ ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসেই সাফল্যের দেখা পান রউফ। অষ্টম ওভারের তৃতীয় বলটি খাটো লেন্থে করেছিলেন রউফ, নাঈম শেখ পুল করতে গেলে বল সোজা ওপরে উঠে যায়, বোলার দৌড়ে এসে নিজেই তালুবন্দি করেন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

এক ওভার বাদে ইনিংসের নবম ওভারে আবারো আক্রমণে আসেন হারিস রউফ। আবারো সাফল্য। এবার শিকার বানান তরুণ টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়কে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।