Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রায় ২৭ বছর আগে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। এবার লম্বা বিরতির পর সোমবার হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা হচ্ছে দল দুটির।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড।

সবশেষ ২০২২ সালের মার্চে দ্বিতীয়বার দেখা হয় এই দুই দলের। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ব্ল্যাক-ক্যাপসরা। তিন ম্যাচই দাপটের সঙ্গে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে কিউইরা।

ওয়ানডে ক্রিকেটে এই পর্যন্ত চারবারের দেখায় ডাচদের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে ব্ল্যাক-ক্যাপসরা। তাই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিউজিল্যান্ডের। অপরদিকে হারের বৃত্ত ভাঙতে মাঠে নামছে নেদারল্যান্ডস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।