Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

admin • 17 Dec 2023, 06:31 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ১৫ ম্যাচে নেই কোনো জয়। ২০০৭/০৮ মৌসুমের পর থেকে হারতে হয়েছে সব সিরিজেই। লজ্জার সেই ইতিহাস বদলাতে এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তাসমান সাগরপাড়ে হাজির বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

 

বিশ্বকাপের পর দুই দলই এদিন খেলতে নামছে অপেক্ষাকৃত নতুন এক দল নিয়ে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিটকে গিয়েছেন আঙুলের ইনজুরিতে। তামিম ইকবাল নেই তার কোমরের চোটে। ইনজুরি সমস্যায় আছেন আরেক সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদও। তবে দলে ফিরেছেন সৌম্য সরকার। ছুটি কাটিয়ে ফিরেছেন লিটন দাস।

   

নিউজিল্যান্ডও এই ম্যাচে খেলছে অপেক্ষাকৃত নতুন মুখদের নিয়ে। কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টিম সাউদিসহ একাধিক খেলোয়াড় নেই তাদের দলেও। দুই দলের জন্যেই তাই নতুন এক পরীক্ষা হতে যাচ্ছে এই সিরিজ।

 

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রর্কি, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়াং।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।