Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

টয়লেটে রক্তের দাগ, ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করলেন শিক্ষক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
টয়লেটে রক্তের দাগ, ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করলেন শিক্ষক

ভরতের মহারাষ্ট্রের এক স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্কুলের শৌচাগারে রক্তের দাগ দেখতে পাওয়ায় পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে। অভিযোগ উঠেছে, শিক্ষকরা পরীক্ষা করেছেন শিক্ষার্থীদের কেউ পিরিয়ড অবস্থায় টয়লেটে গিয়েছিল কিনা। 

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) থানে জেলার শাহাপুরের আর. এস. দামানি স্কুলে এই ঘটনা ঘটে। এতে অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সূত্রের খবর অনুযায়ী, স্কুলের শৌচাগারে রক্তের ফোঁটা দেখতে পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীদের শৌচাগারে ডেকে নেয়। সেখানে তাদের পিরিয়ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিভাবকদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিছু ছাত্রীকে পরীক্ষার জন্য তাদের অন্তর্বাস খুলতে বলা হয়, যা ছাত্রীদের জন্য অত্যন্ত অপমানজনক ও ভীতিকর ছিল।

এই ঘটনার পর ছাত্রীরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। খবরটি জানতে পেরেই অভিভাবকরা পরের দিন স্কুলে এসে তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক এনডিটিভিকে বলেন, পিরিয়ডের মতো একটি প্রাকৃতিক বিষয় সম্পর্কে ছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়ার পরিবর্তে প্রধান শিক্ষক তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করেছেন। এটি অত্যন্ত লজ্জাজনক ও জঘন্য কাজ। আমরা আর. এস. দামানি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।