Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ

ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর

• • পঠিত 51 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর
ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

 


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা যায়, সকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতির পর পুনরায় চলতে শুরু করে। 

 

এ সময় রাবেয়া খাতুন ট্রেনে উঠতে গেলে অসাবধানতাবশত পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকার নিচে চাপা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।

 


মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।