Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

জ্বালানি নিয়ে ইউরোপের উদ্বেগ বাড়াল রাশিয়া

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জ্বালানি নিয়ে ইউরোপের উদ্বেগ বাড়াল রাশিয়া
নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনে ত্রুটির কথা জানিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ ফের শুরু করেনি রাশিয়া, যার মধ্য দিয়ে শীত মৌসুমে জ্বালানি পাওয়া নিয়ে ইউরোপের সংকট আরও ঘনীভূত হলো।   রক্ষণাবেক্ষণের জন্য নর্ড স্ট্রিম ওয়ান দিয়ে গ্যাস সরবরাহ তিন দিন বন্ধ রাখার পর সেটি শনিবার থেকে চালুর কথা ছিল রাশিয়ার, তবে দেশটির সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গ্যাজপ্রম শুক্রবার জানিয়েছে, গুরুত্বপূর্ণ টারবাইনে লিকেজ বন্ধের আগ পর্যন্ত নিরাপদে ফের গ্যাস সরবরাহ সম্ভব হবে না। কবে থেকে গ্যাস দেয়া শুরু হবে, সেটিও জানায়নি প্রতিষ্ঠানটি।   নর্ড স্ট্রিম ওয়ানের টারবাইনগুলোর মেরামতকাজ নিয়মিত করা সিমেন্স এনার্জি জানিয়েছে, এ ধরনের লিকেজের কারণে পাইপলাইন বন্ধ রাখা উচিত নয়।   প্রতিষ্ঠানটির ভাষ্য, লিকেজ ধরা পড়া পোর্তোভায়া কম্প্রেসর স্টেশনে আরও টারবাইন রয়েছে, যেগুলো দিয়ে নর্ড স্ট্রিম সচল রাখা সম্ভব। ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞায় নর্ড স্ট্রিম ওয়ানের স্বাভাবিক কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছে রাশিয়া, তবে ইউরোপের দেশগুলোর নেতারা বলছেন, এটা অজুহাত এবং পশ্চিমাদের বিরুদ্ধে বদলা নিতে রাশিয়ার অর্থনৈতিক হাতিয়ার।   জার্মানির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মাইকেল রথ বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে রাশিয়ার মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।