Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জ্বালানি তেল দিতে ভারতের সম্মতি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

admin • 06 Sep 2022, 11:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জ্বালানি তেল দিতে ভারতের সম্মতি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সম্মতি আছে। তারা এক্ষেত্রে আগ্রহী। তবে বাংলাদেশ ভারত থেকে গ্যাসও নিতে চাইবে।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। ভারত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান শাহরিয়ার আলম।

 

তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানির জন্য ভারতের রাজনৈতিক সমর্থন ও সদিচ্ছা আছে।

   

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

   

বৈঠকের পর সাতটি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।

সুত্র: বাসস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।