Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

জুয়ায় জড়িত থাকায় তুরস্কে ১০২ ফুটবলার নিষিদ্ধ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জুয়ায় জড়িত থাকায় তুরস্কে ১০২ ফুটবলার নিষিদ্ধ

জুয়ার ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্কের ফুটবল। ফুটবল ম্যাচে বাজি ধরার গুরুতর অভিযোগের তদন্ত শেষে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) দেশটির শীর্ষ দুই স্তরের ১০২ জন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে।

 

টিএফএফের পেশাদার ফুটবল ডিসিপ্লিনারি কাউন্সিল (পিএফডিকে) বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই নিষেধাজ্ঞা জারি করে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই তালিকায় সুপার লিগের ২৫ জন এবং দ্বিতীয় স্তরের ৭৭ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত আছেন।

খেলোয়াড়দের নিষেধাজ্ঞার আগে এই মাসের শুরুতেই একই অভিযোগে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছিল টিএফএফ। তদন্তে দেখা যায়, দেশের পেশাদার লিগে কাজ করা ম্যাচ অফিশিয়ালরাও ফুটবল ম্যাচে বাজি ধরছেন।

এছাড়াও, শীর্ষ স্তরের একটি ক্লাবের চেয়ারম্যানসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলাকালীন সতর্কতা হিসেবে সকল লিগ থেকে ১ হাজার ২৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে এবং দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগের ম্যাচগুলো দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। এই ঘটনা তুরস্কের ফুটবলে তীব্র অস্থিরতা সৃষ্টি করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।