Wednesday, 28 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই, ব্রাহ্মণবাড়িয়ার ২ নারী আটক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জামালপুরে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই, ব্রাহ্মণবাড়িয়ার ২ নারী আটক

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে উপস্থিত লোকজনের সহায়তায় হাতেনাতে আটক হন দুই নারী ছিনতাইকারী। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইমান আলীর স্ত্রী সুলতানা (২৫) ওই এলাকার হাদিসের স্ত্রী জেসমিন।
ভুক্তভোগী উপজেলার টুপকারচর এলাকার সুরুজ্জামানের স্ত্রী শাহিনা পারভীন (৩৮) জানান, তিনি চিকিৎসা নিতে লাইনে দাঁড়ালে পেছনে থাকা দুই নারী কৌশলে তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ স্বর্ণের চেইন উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেয়।
এ ঘটনায় শাহিনা পারভীন বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে পুলিশ আটক নারীদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৪ জুলাই একই কৌশলে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছিল আরেক নারী ছিনতাইকারী খাদিজা বেগম (২৫)।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “চুরি ও ছিনতাইয়ের ঘটনা রোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং মামলা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।