জামালপুরের মেলান্দহে বানিপাকুরিয়া আলোকদিয়া যুব সমাজের উদ্যোগে অপরাধমুক্ত-সম্প্রীতির সমাজবন্ধনের লক্ষ্যে বিবাহিত বনাম অ-বিবাহিতের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১জুলাই) বিকেল সাড়ে ৪টা দিকে উপজেলার বানিপাকুরিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-১ গোলে বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দল চ্যাম্পিয়ন হয়।
খেলায় সভাপতিত্ব করেন-দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মো. শাহ্ জামাল। নারায়নগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কেএম খোকন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ২৪" এলইডি টিভি ও রার্নাস-আপ দলের মাঝে ডিনার সেট পুরস্কার দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আব্দুর রশিদ মেম্বার, আসাদুজ্জামান দুদু, আব্দুল আলিম মাস্টার, সিরাজুল ইসলাম শিমু, মশিউর রহমান নয়ন প্রমুখ। খেলা পরিচালনা-ধারাভাষ্য ও উপস্থাপনা করেন- শফিকুল ইসলাম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম মুজা।
আয়োজনে ছিলেন, সুজন রানা, এস এম সবুজ, আলী হায়দার সুমন এবং সোহেল রানা।





