Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ

admin • 17 Aug 2025, 07:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ

দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দলের একাংশের নেতাকর্মীরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের সকাল বাজার এলাকায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জিলানী ও যুবদল নেতা রানা ম্যানশন।  
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে জেলা সম্মেলন করতে হবে। মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।  
তারা অবিলম্বে আগামী ২৩ আগস্ট নির্ধারিত অবৈধ সম্মেলন বন্ধের দাবি জানান।  
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি এবং এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল।  

আগামী ২৩ আগস্ট অনুষ্ঠেয় সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।