Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায়,গ্রেফতার ৪

admin • 17 Aug 2025, 10:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায়,গ্রেফতার ৪

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ইয়াবা কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভোর রাতে তাদের গ্রেখতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো. আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮) ও মরহুম কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)।

 

গ্রেফতারের পর রবিবার দুপুর আড়াইটায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় অভিযান চালান এসআই হাসিব আল মাহফুজ।

 

এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই মজিবর রহমান, এএসআই নাইমুর রহমান ও কনস্টেবল ইয়াসিন মিয়া। তারা কালু মন্ডলের ছেলে ইয়াবা ব্যবসায়ী নাছির ওরফে চিকু (২৫)-কে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, নাছিরের স্বজন ও মাদক সিন্ডিকেটের অন্তত শতাধিক সদস্য পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেয়।

 

এ সময় এএসআই মজিবর রহমান ও এএসআই নাইমুর রহমান আহত হন। পরে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারী কাজে বাধা, পুলিশ সদস্যদের আঘাত করা ও আসামী ছিনতাইয়ের অভিযোগে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৫৩/৩৩২/১৮৬/৩৪ ধারায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, মাদক কারবারি নাছিরকে গ্রেফতার করে আনার পথে স্থানীয়রা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়। পরে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

 

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, গ্রেফতার চারজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আলাদা একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।