Saturday, 26 September 2026
শিরোনাম
স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪ কুষ্টিয়া মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-চিকিৎসকদের হাতাহাতি, আটক ৩ পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১ ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন কুমারখালী থানা নারী দল ইবিতে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল ধরা, আজ বিয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না : হামিম কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মেঘালয়ে শিশু ও ছয় নারীসহ ১১ বাংলাদেশি আটক
সারা দেশ

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে পড়ে চালক নিহত

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে পড়ে চালক নিহত
জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে পড়ে চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়ি রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া নামে ওই ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা এক নারী যাত্রী।

 


 শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার সংলগ্ন হালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 


নিহত সুজন মিয়া (৩০) পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

 

 


জানা যায়, শনিবার দুপুরের দিকে সুজন মিয়া তার ভ্যান গাড়িতে এক নারী যাত্রী নিয়ে তারাটিয়া বাজারের দিকে যাচ্ছিলো। তারাটিয়া বাজারের কাছাকাছি হালির মোড় নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

 


এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে চালক সুজন মিয়াকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।