Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে তিন বেসরকারি হাসপাতালকে জরিমানা,ওটি সিলগালা

admin • 29 Feb 2024, 06:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে তিন বেসরকারি হাসপাতালকে জরিমানা,ওটি সিলগালা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে ৩টি বেসরকারি হাসপাতালকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও ২ টি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, জরুরী বিভাগে ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার ও অন্যান্য অসংগতির কারণে শহরের দেওয়ানপাড়া এলাকার অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাচরাস্তা মোড় সংলগ্ন মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

এছাড়াও শহরের সফি মিয়ার বাজারস্থ ইউনাইটেড জেনারেল হাসপাতালকে একই ধরনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারের নেতৃত্বে এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, মেডিকেল অফিসার ডা. রাফিয়া, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমান, র‌্যাব- ১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।