Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

admin • 11 Apr 2026, 05:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে নুরবানু বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

 

এর আগে সকালে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন নরুন্দি রেল স্টেশনের নলকুড়ি এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরবানু বেগম নলকুড়ি এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নুরবানু বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি কানে কম শুনতেন এবং চোখেও দুর্বল ছিলেন। ঘটনার সময় বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

 

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে কোনো অনুমোদিত গেইট বা গেইটম্যান না থাকায় দীর্ঘদিন ধরেই সেখানে দুর্ঘটনার ঝুঁকি বিরাজ করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান তারা।

 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।