Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জেলার খবর রাজনীতি

জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারীকে মারধরের অভিযোগ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারীকে মারধরের অভিযোগ

জামালপুরে মাছ ধরাকে কেন্দ্র করে জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে শহর ছাত্রলীগের সভাপতি এলিটের বিরুদ্ধে। সোমবার রাত দুইটার দিকে শহরের মুকন্দবাড়ির রাজিব কাউন্টার এলাকায় এই ঘটনা ঘটে।

জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের কম্পিউটার অপারেটর মোহাম্মদ জাহাঙ্গীর কবির শহরের কাচারিপাড়ার বাসিন্দা এবং জামালপুর শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট শহরের মুকন্দবাড়ী এলাকার বাসিন্দা।

জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ জাহাঙ্গীর কবির অভিযোগ করে বলেন-“আমাদের অফিসের পেছনে একটি পুকুর আছে। সেখানে আমরা অফিসের স্টাফরা মিলে মাছ চাষ করি। সম্প্রতি সেই পুকুর থেকে আমরা মাছ ধরি। সোমবার দুপুরে জামালপুর শহর ছাত্রলীগের সভাপতি এলিট আমার অফিসে আসে। সে আমাকে বলে-“তুই এই পুকুরে মাছ কেনো ধরস। তুই এই পুকুরে আর মাছ ধরবি না। মাথা নিচে করে অফিসে ঢুকবি আর মাথা নিচে করে অফিস থেকে বের হয়ে যাবি।” এসব বলে সে চলে যায়। এরপর রাত ২টার দিকে আমি অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় রাজিব কাউন্টারের সামনে এলিটসহ ১২-১৫জন আমার উপর হামলা করে। তারা আমাকে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে। আমার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগগুলো এখনো আছে।”

মোহাম্মদ জাহাঙ্গীর কবির আরো বলেন-“ঘটনার পর থেকে উল্টো এলিট তাদের সিনিয়র নেতাকর্মীদের দিয়ে আমাকে চাপে রেখেছে। এই বিচারের দায়িত্ব নিয়েছিলো পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু। তিনি এলিটের পক্ষ নিয়ে বিচার করেছে। আমি সুষ্ঠু বিচার পাই নাই। তাই আমি এখন মামলার প্রস্তুতি নিচ্ছি।”

এসব বিষয়ে জামালপুর শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বলেন-“আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মোহাম্মদ জাহাঙ্গীর কবির বিএনপির লোকজনকে নিয়ে জনস্বাস্থ্যের পুকুর থেকে মাছ ধরে। আমরা এসবের প্রতিবাদ করতে গেলে সেদিন রাতে আমার উপর হামলা চালায় বাবু।”

এসব বিষয়ে জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সুলতান মাহমুদ বলেন-“আমি পুরো বিষয়টি শুনেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।